text
stringlengths
8k
8.79k
n_tokens
int64
2.05k
2.05k
<bos> জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১৪ - ২০১৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ - দ্বাদশ ও আলিম শ্রেণির নির্ধারিত পাঠ্যপুস্তক সাহিত্যপাঠ একাদশ - দ্বাদশ ও আলিম শ্রেণি ২০২৪ - ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত জাতীয় শিক্ষাব্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ৬৯ - ৭০ , মতিঝিল বাণিজ্যিক এলাকা , ঢাকা কর্তৃক প্রকাশিত [ প্রকাশক কর্ত...
2,049
দুজন তখন পারাপারের চিন্তায় অস্থির । এমন সময় ভিনদেশি এক সাধুর নৌকা পেয়ে তারা তাতে উঠে পড়ে । মহুয়ার বূপ - যৌবনে মুগ্ধ সাধু কৌশলে নদের টাদকে “ উজান পাকে " ফেলে দেয় । মহুয়াকে পাওয়ার ইচ্ছায় তাকে সে রানি করে রাখার প্রতিশ্রুতি দেয় । নানা প্রতিশ্র্তির পর - এতেক শুনিয়া মহুয়া কী কাম করিল । সাধুর লাগিয়া কন্যা পান বা...
2,049
' বেভাল পঞ্চবিংশতি ' । এছাড়া “ সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ' , “ বর্ণ পরিচয় ( ১ম ও ২য় ভাগ ) " , ' শকুন্তলা ' , “ সীতার বনবাস ' , “ আখ্যানমঞ্জরী " , ' ভ্রান্তিবিলাস ' তার উল্লেখযোগ্য গরস্থ । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ খ্রিষ্টাব্দের ২৯ শে জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন । বীরসিত্হ গ্রামে আমার জনা হয় । আমি জনক জননীর ...
2,049
ান্তরে যাইতে হইলে , অতিশয় সাবধান হইতে হইত । অনেক স্থলে , কি প্রত্যুষে , কি মধ্যাহ্ছে , কি সায়াহ্ছে , অশ্পসংখ্যক লোকের প্রাণনাশ অবধারিত ছিল । এজন্য , অনেকে সমবেত না হইয়া , এ সকল স্থল দিয়া যাতায়াত করিতে পারিতেন না । কিন্তু তর্কভূষণ মহাশয় , অসাধারণ বল , সাহস ও চিরসহচর লৌহদপ্ডের সহায়তায় সকল সময়ে এ সকল স্থুল দিয়া ...
2,049
জজপপ্ভিতের পদে নিযুক্ত হইয়া থাকে । অতএব , আমার বিবেচনায় , ঈশ্বরকে সংস্কৃত কালেজে পড়িতে দেওয়াই উচিত । চতুল্পাঠী অপেক্ষা কালেজে রীতিমত সংস্কৃত শিক্ষা হইয়া থাকে । বাচস্পতি মহাশয় এই বিষয় বিলক্ষণ রূপে পিতুদেবের হৃদয়ঙ্গম করিয়া দিলেন । অনেক বিবেচনার পর , বাচস্পতি মহাশয়ের ব্যবস্থাই অবলম্বনীয় স্থির হইল । [ সংক্ষিপ্ত...
2,049
_ ভূষণ , প্রসাধন , শোভা । ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণ । বাগ _ পরিহাস , বিদ্রপ । কদাপি _ কখনও , কোনোকালে । বাঙ্গালা _ বাংলা । উনিশ শতকে বক্কিমচন্দ্রের কালে শব্দটি “ বাঙ্গালা ' রূপে লেখা হতো । শব্দটির পরিবর্তন হয়েছে এভাবে : বাঙ্গালা » বাঙলা » বাংলা । পাঠ - পরিচিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকের অন্...
2,049
জল পান করিব ! _ নিজের প্রাণ পরিতৃপ্ত করিব ! আমার প্রাণের মায়াই কি এত অধিক হইল ! ধিক্‌ আমার প্রাণে ! _ এই জলের জন্য আলী আকবর আমার জিহ্বা পর্যন্ত চুষিয়াছে । একপাত্র জল পাইলে আমার বংশের উজ্জল মণি মহাবীর কাসেম আজ শক্রহস্তে প্রাণত্যাগ করিত না । এখনো যাহারা জীবিত আছে তাহারাও তো শোকতাপে কাতর হইয়া পিপাসায় মৃতবৎ হইয়া রহিয...
2,049
নিজে অনুপস্থিত দেখে হোসেন ক্ষোভ প্রকাশ করলেন । কারণ এজিদ পাঠিয়েছে নিরীহ সৈনিকদের । তবু যুদ্ধের প্রয়োজনে প্রচ লড়াই করে তিনি পরাজিত করলেন এজিদ - পক্ষের সেনাদের ৷ এক সময় তৃষ্ণার্ত হয়ে ফোরাত নদীর পানি পান করতে গেলেন । তার মনে পড়ল পানির অভাবে মৃত্যুবরণ করা পরিবার - স্বজনদের কথা । হোসেন আজলায় তুলে নেয়া পানি ফেলে দিল...
2,049
বাপ কেবলই সবুর করিতেছেন - কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না । যাই হোক , হরিশের সরস রসনার গুণ আছে । মামার মন নরম হইল । বিবাহের ভূমিকা - অংশটা নির্বিয্নে সমাধা হইয়া গেল । কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমন্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন । জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন...
2,049
কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না । বাড়ির সকলে তো রাগিয়া আগুন । কন্যার পিতার এত গুমর ! কলি যে চারপোয়া হইয়া আসিল ! সকলে বলিল , “ দেখি , মেয়ের বিয়ে দেন কেমন করিয়া । ” কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কী । মন্ত বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ বাহাকে কন্যার বাপ বি...
2,049
দীড়াইয়া , যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠ্িয়াছে । সঙ্গে দুটি - তিনটি ছোটো ছোটো মেয়ে ছিল , তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না । আমি হাতে একখানা বই লইয়া সে দিকে কান পাতিয়া রাখিয়াছিলাম ৷ যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলেমানুষদের সঙ্গে ছেলেমানুষি কথা । তাহার বিশেষত এই যে...
2,049
অভ্রের তৈরি ঝাড়বাতি । সবরকমের বন্ধন থেকে মুক্তি । পুরাণে বর্ণিত চার যুগের শেষ ঘুগ । কলিযুগ । কলিকাল । কলিকাল পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করল । পাকস্থলী । সন্ধ্যা । একদিক খোলা তিনদিক ঢাকা বিশেষ ধরনের লণ্ঠন , যা রেলপথের সংকেত দেখানোর কাজে ব্যবহৃত হতো । মাটির খোলের দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র চলন্ত রেল্সগাড়ির...
2,049